• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আকবর খান মানিক (৫০) মারা গেছেন। আজ রবিবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আলী আকবর খান উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া নওজোয়ান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামের মৌলভী বখতার হোসেন খানের পুত্র।

তিনি প্রায় ১৫ বছর আগে ফুলপুরের ভাইটকান্দি বাজার এলাকার হাসান আলীর মেয়েকে বিবাহ করেন এবং শ্বশুড়ের বাসায় থেকে শিক্ষকতা করতেন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। পরে প্রধান শিক্ষক অবসরে চলে গেলে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সব রকম কথাবার্তা চূড়ান্ত হয়েছিল কিন্তু আগস্টের পটপরিবর্তনে তা আর বাস্তবায়ন হয়নি।


গতকাল শনিবার বিকালে ভাইটকান্দি বাজার থেকে মোটর সাইকেলযোগে বিশেষ কাজে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে ফুলপুর যাওয়ার পথে মোকামিয়া বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ একজন লোক তার সামনে পড়ে যায়। এসময় কড়া ব্রেক টানলে গাড়ি থেকে ছিটকে পড়ে যান তিনি এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আজ ভোর ৫টার আগে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা