• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, বিভিন্ন মহলের অভিনন্দন

Reporter Name / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক :
আবারও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সনের ১৪ জুন নিউ ইয়র্কে জন্ম গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৭-২০২১ সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনি আবারও বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আল জাজিরা ও বিবিসি এ খবর জানায়। জানা যায়, ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ৬ নভেম্বর ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকট্রোরাল কলেজের মধ্যে ২৭০টি ভোট দরকার হয়। ডোনাল্ড ট্রাম্প এ টার্গেট অতিক্রম করেছেন। তিনি পেয়েছেন ২৯৫ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট। ইতোমধ্যে হ্যারিস ট্রাম্পের বিজয় মেনে নিয়েছেন বলেও জানা গেছে।

সর্বশেষ আজ বৃহস্পতিবার সকালে জানা গেছে যে, এখনও ২টি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি।

এদিকে, ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন এ রকম খবরে দেশের বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। বিজয়ী হওয়ার পর ট্রাম্প একটি ঐতিহাসিক ভাষণ দেন। ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘তারা বলেছিল আমি যুদ্ধ শুরু করব। কিন্তু আমি যুদ্ধ শুরু করব না; বরং যুদ্ধ বন্ধ করব। আমাদের আগের চার বছরে কোনো নতুন যুদ্ধ হয়নি। আমরা শুধু রেকর্ড সময়ে আইএসআইএসকে পরাজিত করেছি। প্রতিশ্রুতি দিলে, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হয় এবং আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। জনগণের প্রতি আমার প্রতিশ্রুতি রক্ষায় কোনো বাধা আমাকে থামাতে পারবে না। অনেকেই আমাকে বলেছে, ঈশ্বর আমার জীবন রক্ষা করেছেন একটি বিশেষ কারণে। আর তা হলো, আমাদের দেশকে বাঁচাতে এবং আমেরিকাকে মহানুভবতায় ফিরিয়ে আনতে। এখন আমরা একসাথে সেই মিশন পূরণ করতে যাচ্ছি এবং আমরা সফল হব।’

এরপর তিনি আরও বলেন, ‘এশিয়ান আমেরিকান, আরব আমেরিকান, মুসলিম আমেরিকানসহ সবাই আমাদের পাশে ছিল। এটি ছিল এক সুন্দর এবং ঐতিহাসিক পুনর্গঠন। আমি দেশজুড়ে লক্ষ লক্ষ পরিশ্রমী আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই যারা এই মহান আন্দোলনে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সেরা কাজটি করব। এবার আমাদের পালা। আমেরিকান জনগণ তাদের দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সবকিছু পুনরুদ্ধারে দ্রুত কাজ করবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আপনাদের হতাশ করব না। আমেরিকার ভবিষ্যৎ হবে আরও বড়, ভালো, সাহসী, ধনী, নিরাপদ এবং শক্তিশালী। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। সকলকে অনেক ধন্যবাদ।’

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা