• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কাজ করছেন ফুলপুর উলামায়ে কেরাম

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :

বুধবারও ছিলাম আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় ডিউটিতে, ময়মনসিংহের ফুলপুরে সাহাপাড়ায়। হিন্দু ভাইদের মধ্যে আগের চেয়ে আরও কয়েক গুণ যুবক ডিউটিতে যুক্ত ছিলেন। বেশ কয়েকজনের সাথে ছিল বাঁশি ও টর্চ লাইট। কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ওই ডিউটি করা হয়। কেউ ছিলেন মন্দির এলাকায়, কেউ অন্ধকার এলাকায় যেখানে লাইট নেই; কেউবা মোড়ে মোড়ে। এভাবে বিভিন্ন স্পটে দলবদ্ধভাবে ডিউটি করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম বেশ কদিন ধরে বের হচ্ছেন না কোথাও। তবে তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজ খবর রাখছিলেন মোবাইলে। এছাড়া যারা হিন্দু ভাইদের নিরাপত্তায় কাজ করছেন ফুলপুর ওসি মাহবুবুর রহমান তাদের এ্যাপ্রিশিয়েট করেন, ধন্যবাদ জানান।

সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ভয়ের অন্যতম কারণ হচ্ছে উনারা অধিকাংশই ব্যবসায়ী, ধনী ও খান্দানি লোক। তাদের সম্পদের প্রতি দুর্বৃত্তদের লোভ তো থাকতেই পারে। দেশে প্রশাসনিক কর্মকর্তাদের অনুপস্থিতি তাদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। এমন দু: সময়ে তাদের পাশে উলামায়ে কেরাম উপস্থিতি তাদেরকে ব্যাপক সাহস যোগানোর পাশাপাশি তাদেরকে উৎফুল্ল করেছে।

এর আগে মঙ্গলবারও ডিউটি করা হয়েছিল। বুধবার উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার সাদেকুল ইসলাম, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহ, সাহাপুর খান এতিমখানার পরিচালক মাওলানা মাহমুদুর রহমান মানিক, বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
স্থানীয় হিন্দু ও মুসলিম ভাইদের মধ্যে বাবুল তালুকদার, চঞ্চল কুমার ঘোষ, পাগলা হাই স্কুলের টিচার হারাধন চক্রবর্তী, কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র সাহা, বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির ফুলপুর শাখার সভাপতি শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক গোপাল দাস, প্রবীর, সন্তোষ সাহা, অখিল বাবু, তুহানু বাবু, সন্তোষ সাহা, অভিজিৎ রায়, দুলাল মিয়া প্রমুখ ডিউটিতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা