• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুরে ঈদের এক সপ্তাহ পরও অতিরিক্ত ভাড়া আদায়, অভিযোগ পেয়ে প্রশাসনের অভিযান ও জরিমানা

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঈদের এক সপ্তাহ পরও সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ও বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ফুলপুর বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান পরিচালনা করে একজন বাস কন্ডাক্টরকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অর্থদণ্ড করা হয়। মোট ৪ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আজ রবিবার (২৩ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই অর্থদণ্ড করা হয়। একইসাথে যারা গাড়িতে উঠতে পারছিলেন না তাদের সিএনজি ও বাসে ন্যায্য ভাড়ায় উঠিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে সহায়তা করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, এস আই কামালসহ  ফুলপুর থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা