• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এসপি মাছুম আহাম্মদ ভূঞা

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ১৬ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা। ঈদানন্দ ভাগাভাগি করে নিতে শনিবার (১৫ জুন) বেলা ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ৪৪ জন আউট সোর্সিং সদস্যকে এসব উপহার সামগ্রী দেওয়া হয়। উপহার সামগ্রী সদস্যদের হাতে তুলে দেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা ও চিনিসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রায়হানুল ইসলাম, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, ময়মনসিংহ সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পুলিশ সুপারের এ মহতি উদ্যোগ শুধু আউট সোর্সিং পুলিশ সদস্যদের মাঝে নয় বরং সংশ্লিষ্ট সকলের  ঈদানন্দকে আরও বহুগুনে বর্ধিত করবে বলে আমাদের বিশ্বাস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা