• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার।

বুধবার (১২ জুন) বেলা ১টার দিকে তিনি ফুলপুরে আগমন করেন এবং দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ময়মনসিংহ থেকে ফুলপুরে ঢোকার সময় প্রথমেই তিনি ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এটিও, ইউএনও ও উপজেলা চেয়ারম্যান তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এরপর ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার। সেখানে গিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত পরিবেশে কথা বলেন। তাদের লেখাপড়ার সার্বিক খোঁজ খবর নেন ও তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এরপর ফুলপুর পাইলট স্কুল থেকে ফুলপুর সদর ইউনিয়ন কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। ইউনিয়ন কমপ্লেক্স পরিদর্শন শেষে সেখানে তিনি একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফুলপুর কেজি স্কুল পরিদর্শন করেন। সেখানে পরিবেশগত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখে মুগ্ধ হন তিনি।

এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার। এসময় তিনি ৬ জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ও উপজেলা প্রশাসনের সার্বিক খোঁজ খবর নেন।

এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার ফুলপুর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তিনি সমাজসেবা অফিসের সামনে একটি ক্রিস্টমাস গাছের চারা রোপণ করেন। এসময় সদ্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, এটিও শরীফ খান, ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক ফকির রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা