• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

সরকারি নীতিমালা অনুযায়ী সকল কাজ করা হবে —- ফুলপুর ইউএনও 

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী সকল কাজ করা হবে। ভূমি সংক্রান্ত বিষয়টি একটি আবেগের জায়গা। এতে কোন হেলাফেলা করা যাবে না। এসিল্যান্ড যদি আপনাদের কোন বৈধ কাজ করে দিতে অনীহা  করেন, তাহলে সরাসরি আমার নিকট চলে  আসবেন। আশা করি এসিল্যান্ড এমনটি করবেন না। কেননা, আমার এসিল্যান্ড একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা।
আজ সোমবার (১০ জুন) বেলা দেড়টার দিকে  ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চলমান  ভূমিসেবা সপ্তাহে আয়োজিত জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফুলপুর ভূমি অফিসকে আমরা দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত রাখবো। কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়ে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সাংবাদিক এ টি এম রবিউল করিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা