• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুরে শহীদ জিয়ার ৪৩তম শাহাদাতবার্ষিকী পালিত

Reporter Name / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৪টায় ফুলপুর পৌর শহরের গ্রীণ রোডে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ। উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খানের সভাপতিত্বে ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী, আমজাদ সরকার, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, ফুলপুর উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন শহীদ, সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ সোহাগ, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, বিএনপি নেতা আব্দুস সামাদ আকন্দ, বওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির, রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন আকন্দ, সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আলম খান আলম, ছনধরা ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুর রহমান প্রমুখ।

সবশেষে মুনাজাত পরিচালনা করেন পয়ারী ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফেজ সুবেদ আলী। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা