• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

প্রতিদিন দান করুন কিন্তু কেমনে

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

দান শুধু অর্থকড়ি আর টাকা পয়সার সাথে সম্পর্কিত নয়। যার দান করার মতো অর্থকড়ি নেই ইসলামের উদার নীতিতে তিনিও বড় দানশীল হতে পারেন। দান অতি বড় পুণ্যের কাজ। প্রতিদিন দান করুন। পুণ্য সঞ্চয় করুন। ইসলামের দৃষ্টিতে—-
০১. প্রতিটি ভালো কথা একটি দান।
০২. প্রতিটি ভালো উপদেশ একটি দান।
০৩. কোনো ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলা দান।
০৪. অন্ধকে পথ চলতে সাহায্য করা একটি দান।
০৫. পথহারাকে পথ প্রদর্শন করা একটি দান।
০৬. বয়স্কদের সম্মান করা একটি দান।
০৭. ছোটদের স্নেহ করা একটি দান।
০৮. দু:খীর মুখে হাসি ফোটানো একটি দান।
০৯. কারো জন্যে কল্যাণের দোয়া করা একটি দান।
১০. কাউকেও উত্তম শিক্ষাদান করা একটি দান।
১১. কাউকেও দীনের জ্ঞানদান করা একটি দান।
১১. পিপাসীকে পানি পান করানো একটি দান।
১২. রোগীকে দেখতে যাওয়া একটি দান।
১৩. রোগীর কপালে হাত বুলিয়ে দেওয়া একটি দান।
১৪. সামান্য কথা কাজ দিয়ে সাহায্য করাও একটি দান।
১৫. কারো কল্যাণে কিছু সময় দেওয়া একটি দান।
১৬. সহানুভূতিশীল কথা বলাও একটি দান।
১৭. কারো সমস্যার কথা শোনা একটি দান।
১৮. কারো অনিষ্ট দূর করে দেওয়া একটি দান।
১৯. কোমল কথা বলা একটি দান।
২০. সহৃদয়তা প্রকাশ করা একটি দান।
২১. ক্ষমা করে দেওয়া একটি দান।
২২. কারো দু:খে দু:খী হওয়া একটি দান।
২৩. কারো আনন্দে আনন্দিত হওয়া একটি দান।
২৪. রাস্তা থেকে অনিষ্টকর জিনিস সরানো একটি দান।
২৫. সুপরামর্শ দেওয়া একটি দান।

আল্লাহ তায়ালা এর উপর আমল করার তাওফীক দান করুক।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা