
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শেরপুর রোডস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম প্রমুখ।
মুনাজাত পরিচালনা করেন শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান।
এসময় ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কাজিয়াকান্দা কামিল মাদরাসার শিক্ষক মতিউর রহমান বিএসসি ও নূরে আলম সিদ্দিকী আলমসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।