অনলাইন ডেস্ক :
দেশের ৮ বিভাগে ৮টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪১তম ব্যাচের ৩২১ কর্মকর্তা যোগদান করেছেন। আজ রবিবার (২৮ এপ্রিল) তারা যোগদান করেন।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ ও জনগণের সেবার ব্রত নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আজ তারা যোগদান করেন।
ময়মনসিংহ বিভাগে এবার সর্বাধিক ২৫ জন জনসেবক আগমন করেছেন। তাদের আগমনকে স্মরণীয় করে রাখতে সবাই মিলে একসাথে ফটোসেশন করা হয়।
উম্মে সালমা তানজিয়া আরও বলেন, এই ২৫ কর্মকর্তার বুকের মাঝে পরম ভালোবাসায় থাক আমার প্রিয় বাংলাদেশ। তাদের চলার পথের প্রতিটি বাঁকে তাদের কর্মের উজ্জ্বলতায় যেন উদ্ভাসিত হই আমরাও। তাদের মাধ্যমে এগিয়ে যাক দেশ।