মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সর্বজনীন পেনস্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত ওই সভা শেষ হয় সোয়া ১টার দিকে।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। পরে উনার বক্তব্যের উপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩০০ জন মানুষ অংশ নেন। তাদের মধ্যে ৩ জনকে পুরষ্কৃত করা হয়। প্রথম পুরষ্কার পেয়েছেন গ্রাম পুলিশ বিকাশ, দ্বিতীয় পুরষ্কার পেয়েছেন ছনধরা ইউপি সচিব শয়ন চন্দ্র সরকার ও তৃতীয় পুরষ্কার পেয়েছেন জহুরুল হক।

এর আগে ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী আবুল বাশার রাজন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম সিয়াম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার,

উপজেলা আইসিটি কর্মকর্তা জহিরুল ইসলাম, ফুলপুর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, সমবায় কর্মকর্তা মির্জা রশিদ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল হক জোয়ার্দার, সোনালী ব্যাংক ব্যবস্থাপক সুমন সরকার, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, শাহ আলী, রেজাউল করিম ফকির রাসেল, মফিজুল ইসলাম, একরাম হোসেন চৌধুরী পান্না, শাহ সুলতান চৌধুরী, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।