আব্দুল্লাহ আনছারী আকরাম
ঐতিহ্যবাহী মানবিক সংগঠন আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ -এর উদ্যোগে সময়ের শ্রেষ্ঠ সন্তান মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কুরআন নাযিলের এই রমজান মাসে ১০০ কপি কুরআন শরীফ বিতরণ করা হয় ও নিম্ন আয়ের ২০ জন মানুষের হাতে ঈদ উপহার হিসেবে লুঙ্গি তুলে দেওয়া হয়।
আজ শনিবার (৬ এপ্রিল ) সকাল ১০ টায় ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও মায়ের মাদরাসা হলরুমে স্থানীয় ৭টি মাদরাসা শিক্ষার্থীদের এসব কুরআন শরীফ বিতরণ করা হয়। এছাড়া আশপাশের দরিদ্র মানুষের মাঝে লুঙ্গি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিব জিহাদীর পরিচালনায় ও সিডস্টোর বাজার মোবাইল ব্যাংকিং এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে
বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন, সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহইয়া সুতারপুরী। এসময় আরও বক্তব্য রাখেন, পাড়াগাঁও খাঁনবাড়ী জমিরিয়া মাদরাসার পরিচালক মুফতি রফিকুল ইসলাম, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের প্রভাষক জাহান আশরাফ, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও ছাত্রদল নেতা শাকিব খান, সংগঠনের মুখপাত্র আব্দুল্লাহ আনছারী আকরাম, বড়চালা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু রায়হান প্রমুখ। এসময় কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম রাসেল, আতিক, নাবিল, নকিব, আরাফ, তামান্না সুলতানা, উম্মে কুলসুম আফিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের সফলতা ও সকল ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন।