• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

তারাকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই-বোন নিহত, বাপ-মা আহত

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের তারাকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাই-বোন ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মা-বাবাও গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আজ রবিবার (৩১ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-৩৪০৪) ও শেরপুরগামী মিথুন সুপার (ঢাকা মেট্রো- ব ১১-১১৩৮) নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী সহোদর ভাই আনাছ আহনাফ ও বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাদের মা ও বাবা দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার চরশিমুলচরা গ্রামে। আনাছ ও তানাছের বাবার নাম মোকাদ্দেছ রহমান তুরাব ও মায়ের নাম মনিরা। নিহতরা কুয়েত থেকে আসা তাদের মামাকে ঢাকায় বিমান বন্দরে রিসিভ করতে যাচ্ছিল বলে জানা গেছে।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে তিনি বলেন, বাস ও মাইক্রোবাস দুটি আটক আছে। তবে চালকদের কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা