• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানায় ইফতার উপলক্ষে উলামায়ে কেরামের মিলনমেলা

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানা যেন উলামায়ে কেরামের মিলনমেলায় পরিণত হয়েছে। আজ শুক্রবার (২৯ মার্চ) ইফতার উপলক্ষে ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে ইফতারপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাদরাসার প্রতিষ্ঠাতা ডা. একেএম শামীম খান, উনার বাবা আব্দুল জলিল খান, সেক্রেটারি শহীদুল ইসলাম, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুহিউদ্দীন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী জয়নুল আবেদীন, জামিয়াতুল হুমাইরা (রা.) মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী আতাউল্লাহ ফকির, মাদরাসাতুস সুফফার মুহতামিম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, আহমদিয়া মাদরাসার মুহতামিম হাফেজ ফরিদ আহমদ, দিউ ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মুফতী ইখলাস উদ্দিন, দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক মাদরাসার পরিচালক মুফতী আব্দুল্লাহ আল মাসুক, ইমাদপুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ দেলোয়ার হোসেন, জামিয়া গিয়াছ উদ্দিন রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ মুফতী জুবায়ের আহমদ, সাংবাদিক বিল্লাল হোসেন, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ে বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামিয়াতুল হুমাইরার মুহতামিম মাওলানা ইয়াহইয়া।

বক্তব্যে ডা. শামীম বলেন, ফুলপুরের অনেক গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম আপনারা আপনাদের শত ব্যস্ততার মাঝেও  আমাদের ডাকে সাড়া দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন এ প্রতিষ্ঠানকে কবুল করেন। আর এতিম ছাত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা