• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহ-১ আসনের এমপি রুবেলের রত্নগর্ভা মা আর নেই, জানাজা মঙ্গলবার ফুলপুর থেকে ওয়ালটনের টিভি কিনে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা পেলেন ধোবাউড়ার শিল্পী খাতুন ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলপুরে দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ আমার উস্তাদ মাওলানা মাছুম বিল্লাহ হুজুর আর নেই উদ্দেশ্য মহৎ কিন্তু পদ্ধতি ভুল — ড. এনায়েতুল্লাহ আব্বাসী ‘আমি তো কোনোদিন স্বপ্নও দেখিনি, আমি একজন সংসদ সদস্য হবো’ ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কাউসার আটক ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসায় ইকরা বোর্ডের ৪৫ দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ শুরু ১০ অক্টোবর মিরাছ শুধু সম্পত্তি ভাগের বিষয় নয়; এটি আমানত

ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত কাউসার আটক

মোঃ আব্দুল মান্নান / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি পূর্বপাড়া জামে মসজিদে প্রবেশ করে জুমার নামাজের সময় ইমামকে মারধরের অভিযোগে দায়ের করা আলোচিত মামলায় অভিযুক্ত মোঃ কাউসার মিয়া (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ কাউসার ফুলপুর উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া এলাকার মোঃ সারোয়ার আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন চকপাড়া এলাকার খাইরুল মাস্টারের বাড়িতে ফুলপুর থানা পুলিশের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কাউসারকে গ্রেফতার করা হয়।


এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে ধৃত আসামিকে ফুলপুর থানায় দায়ের করা নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ভাইটকান্দি পূর্বপাড়া জামে মসজিদে গত শুক্রবার জুমার নামাজের খুতবার পূর্বমুহূর্তে ইমামের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয়ভাবে ভাইটকান্দি সখল্যা মোড় এলাকায় প্রতিবাদ ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। এরও আগে উলামায়ে কেরাম থানায় গিয়ে ওসির সাথে দেখা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কাউসারকে গ্রেফতার করে।  নির্যাতিত ইমামের পক্ষ থেকে থানা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে গ্রেফতারকৃত আসামি কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা