• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

মোঃ আব্দুল মান্নান / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এবং বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফকে বিদায়-বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে নবাগত ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, তিনি সম্পূর্ণ অরাজনৈতিক পারিবারিক পরিবেশ থেকে উঠে এসেছেন এবং সরকারি দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখবেন। তিনি বলেন, “আমি সবসময় এলাকার মানুষের বাস্তব চাহিদার সঙ্গে সমন্বয় করে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করব। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হবে।”
তিনি আরও বলেন, তাঁর অফিসিয়াল মোবাইল নম্বর ২৪ ঘণ্টা সচল থাকবে এবং যৌক্তিক বিষয়ে তিনি সবসময় সাড়া দেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয়ে অসন্তোষ থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা স্ট্যাটাস দেওয়ার পরিবর্তে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাংবাদিকদের খাগড়াছড়িতে তাঁর গ্রামের বাড়ি ভ্রমণেরও আমন্ত্রণ জানান।
বিদায়ী ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, ঈদের ছুটি ও জুন ক্লোজিংয়ের ব্যস্ত সময়ে ফুলপুরে যোগদান করায় দায়িত্ব গ্রহণের শুরুতেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এছাড়া পারিবারিক কারণেও বদলির আবেদন করেছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, “স্বল্প সময় দায়িত্ব পালন করলেও সাংবাদিকদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য আমি সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞ।”
এ সময় সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলপুরে স্বাগত জানান এবং বিদায়ী ইউএনওর কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হুমায়ুন কবীর মুকুল, যুগান্তর প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি মিজানুর রহমান আকন্দ, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত এবং দৈনিক রূপালী বাংলাদেশ–এর ফুলপুর প্রতিনিধি মো. আব্দুল মান্নানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা