• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার

মোঃ আব্দুল মান্নান / ৭৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার চরপাড়া খাদ্যগুদাম মোড় থেকে চরপাড়া পর্যন্ত সড়কের পাকাকরণের কাজ দীর্ঘ প্রায় ৬ মাস ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘদিনেও কাজ পুনরায় শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
এরই প্রতিবাদে সোমবার (২০ জুলাই) দুপুরে স্থানীয়রা ওই সড়ক সংলগ্ন ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম। তিনি বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত সড়কের নির্মাণকাজ পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রশাসকের আশ্বাসে সন্তুষ্ট হয়ে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা