• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক

মোঃ আব্দুল মান্নান / ৫৮ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।

শনিবার (১৮ জুলাই) উন্নয়ন কার্যক্রমের বিবরণ দিতে গিয়ে তিনি জানান, পৌরসভার উদ্যোগে আমুয়াকান্দা মোড় থেকে গোলচত্বর পর্যন্ত সড়কের ডিভাইডারের মধ্য দিয়ে নতুন সড়কবাতি স্থাপনের জন্য বৈদ্যুতিক লাইন নির্মাণের কাজ চলছে।
তিনি আরও বলেন, পৌর এলাকায় যানজট নিরসনে আমুয়াকান্দা মোড় এলাকায় ‘সি অ্যান্ড বি’র পুকুর ভরাট করে নির্মিত মাঠে বাস, সিএনজি ও ইজিবাইকের জন্য পৃথক স্ট্যান্ড স্থাপনের লক্ষ্যে ‘বাস বে’ নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এছাড়া পৌরসভার সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে “I ❤️ PHULPUR” স্থাপনার নির্মাণকাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে এর আশপাশের পরিবেশ আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, “ফুলপুর পৌরসভাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজ সফলভাবে সম্পন্ন করতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও অব্যাহত সমর্থন কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা