• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে নেশাগ্রস্ত অবস্থায় দুইজন আটক, প্রত্যেকের এক বছরের কারাদণ্ড

মোঃ আব্দুল মান্নান / ৫২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোড এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোবারক হোসেন ডন ও নাজমুল নামে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া এবং অভিযুক্তদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। অভিযানের সময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন, থানা পুলিশের একটি টিম, কানুনগো আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, “মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা