• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে কওমী মহিলা মাদরাসার কাটা রাস্তা পরিদর্শন করলেন এসিল্যান্ড

মোঃ আব্দুল মান্নান / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা (রা.) কওমী মহিলা মাদরাসার কেটে দেওয়া রাস্তা পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে রাস্তা কেটে দেওয়ার ঘটনা এবং এর ফলে সৃষ্ট জনদুর্ভোগ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, “ঝগড়া-বিবাদ হতেই পারে, তাই বলে কোনো অবস্থাতেই রাস্তা কেটে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।”
পরিদর্শনকালে এসিল্যান্ড রাস্তা কাটার অভিযোগে অভিযুক্ত আব্দুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তাকে বাড়িতে না পেয়ে সেখানে লোক পাঠানো হয় এবং মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন রিসিভ করে জানান, আব্দুর রহমান বাড়িতে নেই।
এ সময় মাদরাসার মুহতামিম হাফেজ আজিম উদ্দিন, নাজিম উদ্দিন, মাদরাসার শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড জানান, অভিযুক্ত আব্দুর রহমানকে তাঁর কার্যালয়ে ডেকে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা