• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে নদীভাঙনের কবলে ধনারভিটা জামে মসজিদ, ঝুঁকিতে বিদ্যালয়

মোঃ আব্দুল মান্নান / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে নদীভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে ধনারভিটা জামে মসজিদ। একই সঙ্গে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নদীভাঙনের হুমকির মুখে রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১৩ জুলাই) বন্যাকবলিত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও ফুলপুর পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম ধনারভিটা জামে মসজিদ ও তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভাঙনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে মো. শফিকুল ইসলাম বলেন, “ধনারভিটা জামে মসজিদ ও তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। নদীভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ বিষয়ে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন বলেন, “তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গত বছর প্রতিরক্ষা কাজ করা হয়েছে। সেখানে বর্তমানে বড় ধরনের সমস্যা নেই। তবে ধনারভিটা জামে মসজিদটি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। আমরা স্থানটি পরিদর্শন করেছি। সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় প্রতিরক্ষা কাজ শুরু করা হবে। সরকারি কাজের প্রক্রিয়াগত কারণে কিছুটা সময় লাগলেও অবশ্যই কাজ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা