• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে হাঁস মুরগী বিতরণ

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে হাঁস-মুরগী ও খাবার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের মাঝে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে  এসব জিনিস বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এ কর্মসূচি বাস্তবায়ন করে।

জানা যায়,  সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে এসব হাঁস মুরগী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান। এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ঝর্ণা ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভদ্র ম্রং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, সরকার আমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত করেছে। এখন আপনাদের নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের লক্ষ্য করে তিনি বলেন, আগে আপনারা কি পেয়েছেন সেটা বড় কথা নয়, এখন থেকে আপনারা সকল সুবিধা সমহারে পাবেন। কারণ, আমি আপনাদের নির্বাচিত এমপি। আপনাদের যে কোন সমস্যার কথা সরাসরি আমাকে জানাবেন। আমি সাধ্যমত সমাধানের চেষ্টা করবো। লাইফ স্টক অফিসার তারেক আহমদের সঞ্চালনায় এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, এবারে ১৬৬ জনকে ২০টি করে উন্নত জাতের মুরগী ও ৯ কেজি করে পোল্ট্রি খাবার এবং ৭০ জনকে ১২০ কেজি গো খাদ্য বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা