• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, জৈব সার ও উপকরণ বিতরণ

মোঃ আব্দুল মান্নান / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, লেবুর চারা, বিভিন্ন গাছের চারা, জৈব সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। একই কর্মসূচির আওতায় উপজেলার ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে জৈব সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা