• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার

ফুলপুরে ভেঙে যাওয়া কাঁচা সড়ক সংস্কারের দাবি

মোঃ আব্দুল মান্নান / ৬৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিংহেশ্বর থেকে কুলিরকান্দা গ্রামে যাওয়ার প্রধান কাঁচা সড়কটি কয়েক বছর আগে বন্যায় ভেঙে গেলেও আজও সংস্কার করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন অংশ ভেঙে নিচু হয়ে যাওয়ায় শুকনো মৌসুমেও সেখানে পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানির নিচে তলিয়ে যায়। ফলে নারী, পুরুষ, শিশু, বয়স্ক, রোগী এবং স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। পাশাপাশি কৃষকদের কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
কুলিরকান্দা গ্রামের তরুণ সমাজসেবক হাসানুজ্জামান মুক্তা বলেন, “ফুলপুর উপজেলার মধ্যে সম্ভবত আমরাই সবচেয়ে বেশি উন্নয়নবঞ্চিত। এলাকাটি নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। বৃষ্টি থেমে গেলেও বড় বড় গর্তে দীর্ঘসময় পানি জমে থাকে। কয়েক বছর আগে বন্যায় রাস্তাটি ভেঙে যাওয়ার পর থেকে বারবার সংস্কারের দাবি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন বন্যার দূষিত পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। এতে পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। তাই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা রাস্তাটি পরিদর্শন করবো। তারপর দেখা যাক, কি করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা