• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ফুলপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, বাবার বাড়ির অভিযোগ পরিকল্পিত হত্যা ফুলপুরে নগুয়া বাজার–বাঁশতলা সড়কে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফুলপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

মোঃ আব্দুল মান্নান / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ১০ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে এসআই মাহাথির ও সঙ্গীয় পুলিশ সদস্যরা পৌরসভার উত্তর গোদারিয়া এলাকার চেরাগ আলী রাইস মিল সংলগ্ন আনোয়ার খিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন, পৌরসভার গোদারিয়া এলাকার এবাদুলের ছেলে আরিফ মিয়া (৩৩) এবং একই এলাকার আব্দুর রশিদের ছেলে সাকিব হাসান (২২)। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, আটকদের দেহ তল্লাশি করে আরিফ মিয়ার কাছ থেকে ৬ পিস এবং সাকিব হাসানের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা