• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে বহু গুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগের শিকার এলাকাবাসী

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে উপজেলার সদর ইউনিয়নের জাগির কাজিয়াকান্দা গ্রামে মফিজের বাড়ি মসজিদ সংলগ্ন মুহাম্মদ আলীর বাড়ি হয়ে মোড়ল বাড়ির শেষ মাথায় আবেদ আলী মুন্সির বাড়ি পর্যন্ত ২০১০ সালে সাবেক এমপি হায়াতুর রহমান খান বেলালের আমলে করা ইটের সলিং সড়কটি ভেঙে বর্তমানে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এবং দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।

আজ রবিবার (৩১ আগস্ট) সকালে সড়কটি সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, জায়গায় জায়গায় সড়ক থেকে ইট সরে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। পাড় না রেখে সড়কের পাশে পুকুর খনন করায় দ্রুত ভেঙে গেছে সড়কটি। বুড়া মানুষ, রোগী, শিশু বা মহিলাদের পায়ে হেঁটে যাওয়াও কষ্টকর। উষ্ঠা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়।
এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক।

ওই সড়কের পাশে জাগির কাজিয়াকান্দা খিদমত আলী আবাসিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান ও মৌলভী বাড়ি জামে মসজিদ অবস্থিত। মাদরাসাটিতে স্থানীয় শতাধিক শিক্ষার্থী ছাড়াও হালুয়াঘাট, নকলা, নালিতাবাড়ী ও আশপাশ এলাকার শিক্ষার্থীরা আবাসিক থেকে পড়াশোনা করেন। বহু অভিভাবক এখানে যাতায়াত করেন। শুধু তাই নয়, এখান থেকে গিয়ে ফুলপুর মহিলা কামিল মাদরাসায়, কাজিয়াকান্দা কামিল মাদরাসায়, বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটিতে পড়েন এরকম শিক্ষার্থীও আছে। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সানাউল্লাহর বাড়ি ওই এলাকায়। এছাড়া বিশিষ্ট ব্যক্তিত্ব হাফেজ আব্দুল কাদির, মাওলানা আবু সালেহ মোঃ মূসা, মরহুম মাওলানা খিদমত আলী, মাওলানা জয়নুল আবেদীন ও সমাজ সেবক আজিজুল হকসহ অনেক জ্ঞানী গুণী ব্যক্তির বাড়ি ওই রোডে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- নির্বাচনের সময় এ মাদরাসাটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তখন ইউএনও, ম্যাজিস্ট্রেটসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবিধারী ব্যক্তিবর্গের ওখানে আগমন ঘটে। সড়কটি ভেঙে যাওয়ায় কেন্দ্র পর্যন্ত সরকারি গাড়ি যায় না। পথে নেমে পায়ে হেঁটে ইউএনও ম্যাজিস্ট্রেটকে কেন্দ্রে যেতে হয়।

ফুলপুরের সাবেক ইউএনও বর্তমানে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার একবার ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কেন্দ্রে গিয়েছিলেন বলে জানা গেছে।
এ প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা ইবরাহীম খলিল জানান, বার্ষিক সভা উপলক্ষে এখানে বহু দূর দূরান্ত থেকে অনেক হক্কানি বুজুর্গ ব্যক্তি বা উলামায়ে কেরামের আগমন ঘটে। তখন আমরা নিজ খরচে মাদরাসা পর্যন্ত মাটি ভরাট করে, রাস্তা সংস্কার করে বক্তাদের আনার উদ্যোগ নেই। তা নাহলে গাড়ি দূরে রেখে বক্তারা আনইজি ফিল করেন বা চিন্তাযুক্ত থাকেন। যে কারণে সভার সময় এলাকাবাসীকে আলাদা কষ্টের শিকার হতে হয়। পয়ারী ই. ইউ. সিনিয়র আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু সালেহ মোঃ মূসা বলেন, সড়কটি নির্মাণের অল্পদিন পরই তা ভেঙে গেছে। এরপর আজ প্রায় দেড় যুগ ধরে আমরা এলাকাবাসী ভোগান্তির শিকার। একটা ধান বন বা রোগী টানাটানি করা খুবই কষ্টকর। ভাড়া বাড়িয়ে দিলেও রিকশাওয়ালা বা ঠেলাগাড়িওয়ালারা এ রোডে আসতে চায় না। তাই রাস্তাটির জন্য আমরা বহু কষ্টে আছি।


আবেদ আলী মুন্সির বাড়ি থেকে আরেকটু আগে বাড়লে দেখা যায় ওখানে আরও অনেকটা কাঁচা রাস্তা আছে। ওটা উত্তর দিকে ডোবারপাড় হাজী সৈয়দ আলীর বাড়ি পর্যন্ত গিয়ে লাগছে। বহু মানুষ এদিক দিয়ে চলাচল করে থাকেন। তাই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফুলপুর সদর ইউনিয়ন প্রশাসক মোঃ উজ্জ্বল হোসেন বলেন, আমি নতুন যোগদান করেছি। ফুলপুর সদর ইউনিয়নের প্রশাসক হিসেবে লিখিতভাবে কেবল দায়িত্ব পেলাম। শীঘ্রই সড়কটি আমি পরিদর্শন করবো এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা