• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Headline
ফুলপুরে শিশু পার্কের কাজ কাঙ্ক্ষিত সময়ে না হওয়ায় ব্যাখ্যা দিলেন ইউএনও ফুলপুর পৌরসভার ৬ কর্মকর্তার বিদায় ও নবাগত ২ কর্মকর্তার বরণ অনুষ্ঠিত ফুলপুরে রাস্তায় সিলিন্ডার গ্যাস রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা, জরিমানা উম্মাহর সংকট নিরসনে ঐক্য, প্রজ্ঞা ও ভালোবাসার আহ্বান জানালেন সাজ্জাদ নোমানী ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এমপি মুফতী মুহাম্মাদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিলো বিএনপি কর্মী, থানায় জিডি ফুলপুরে নেশারত অবস্থায় আটক ১, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড বধিরদের পাশে থাকার আহ্বান জানালেন প্রভাষক মো. আলমগীর হোসেন তারাকান্দায় দিস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ফুলপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম

মোঃ আব্দুল মান্নান / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে যাদের অক্লান্ত পরিশ্রম প্রতিনিয়ত অব্যাহত রয়েছে, তারা হলেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের নিরলস প্রচেষ্টায় শহরের অলিগলি, সড়ক ও জনসমাগমস্থলগুলো পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়। তাদের সাথে ছবি তুলে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
পবিত্র ঈদুল আজহার দিনে যখন সবাই পরিবার-পরিজনের সাথে ঈদ আনন্দে মেতে থাকেন, ঠিক তখন পৌরসভার এসব পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করেন। ঈদের আনন্দ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের জন্য একটি পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
সমাজের নীরব এই সেবাদানকারী মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় সচেতন মহল বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের শ্রম ও ত্যাগের কারণেই আমরা ভালো পরিবেশে ঈদের সময়টুকু কাটাতে পারি। ঈদের মতো বড় আয়োজনের পরও শহরের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর থাকে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, ফুলপুর পৌরসভাকে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সবটুকু এই কয়েকজন মানুষের অক্লান্ত পরিশ্রমে। তাই তাদের প্রতি আমার ভালোবাসা রইলো। এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা