• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

হালুয়াঘাটের সাবেক ইউএনও এমপি সায়েমকে জানালেন ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আজ শনিবার (২০ জানুয়ারি) তিনি সপরিবারে হালুয়াঘাটে এমপির গ্রামের বাড়ি নড়াইলে এসে সাক্ষাৎ করেন ও এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উনার সহধর্মিণী ও বাচ্চারা সাথে ছিলেন। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম ২০১৯ সনের মে মাসের ২৮ তারিখে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে ২০২২ সনের ৩ এপ্রিল পর্যন্ত তিনি হালুয়াঘাটে দায়িত্ব পালন করেন। তখন আজকের নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে তাদের একসাথে বহুদিন কাজ করা হয়েছে। সেই আন্তরিকতার নিদর্শন হিসেবে রেজাউল করিম সপরিবারে বেড়াতে আসেন হালুয়াঘাটে।

এ ব্যাপারে নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার প্রিয় মানুষটি আমাকে দেখতে এলেন অনেক দিন পর। অনেক দিন পর তার সাথে  দেখা হলো। অনেক দিন এক সাথে কাজ করেছি। আজ সপরিবারে তিনি এখানে বেড়াতে আসায় আমি আন্তরিকভাবে খুশি হলাম। খুব ভালো লাগলো। আল্লাহ তায়ালা উনাকে আরও উন্নতি দান করুক। এসময় এমপি সায়েম উনার বাচ্চাদের নিজ হাতে ধরে হেটে হেটে কথা বলেন ও আদর করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা