• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

সময়মত পৌঁছতে না পারায় লন্ডন প্রবাসী ছেলেকে রেখেই জানাজা সম্পন্ন

Reporter Name / ৮৮ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় সময়মত এসে পৌঁছতে না পারায় লন্ডন প্রবাসী ছেলে মাওলানা শাহ আলম মো. এনামুল হককে রেখেই আল জামিয়া শামছুল উলূম, বাহেলা-এর জমিদাতা প্রতিষ্ঠাতা আলহাজ্ব শামছুল হক (১১০)’র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা বেলা ৩টায় মাদরাসা প্রাঙ্গণে উনার জানাজা অনুষ্ঠিত হয়।


জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আরিফুল ইসলাম সবুজ, মাওলানা আনোয়ার ছাদেক, মাওলানা শরীফুল ইসলাম, শ্যামগঞ্জের মাওলানা আব্দুল হক, মোস্তফা খান, সানুড়ার মাওলানা মাহবুবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মো. আতাউল্লাহ, আলহাজ্ব মাওলানা আব্দুল হাদি আল মাদানি, সার্জেন্ট এম এ গনি, প্রিন্সিপাল এমদাদুল হক, প্রিন্সিপাল আব্দুল জলিল আকন্দ, মরহুমের বড় ছেলে মাওলানা আমিনুল হক, চতুর্থ ছেলে মাওলানা মঞ্জুরুল হক, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। এসময় মরহুমের তৃতীয় ছেলে মাওলানা উবায়দুল হক, ছোট ছেলে মোজাম্মেল হক, উনার আত্মীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।
জানাজার নামাজে প্রথমে ইমামতি করেন উনার বড় ছেলে মাওলানা আমিনুল হক। পরে ভুল করে ৫ তাকবীর দিলে উহা বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে দ্বিতীয়বার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের চতুর্থ ছেলে মাওলানা মঞ্জুরুল হক।


জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। এরপর উনার দ্বিতীয় ছেলে লন্ডন প্রবাসী আল জামিয়া শামছুল উলূম ও আল জামিয়াতুস সাদিয়া মহিলা মাদরাসা, বাহেলা-এর প্রতিষ্ঠাতা মাওলানা শাহ আলম মো. এনামুল হকের সাথে কথা বলে জানাজার সময় নির্ধারণ করা হয়। কিন্তু আসার পথে বিমান বিশেষ অসুবিধায় ঠিক সময়ে না ছাড়ায় তিনি সময়মত পৌঁছতে পারেননি। পরে উনাকে ছাড়াই তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা