• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

নাতনি ধর্ষণ দেখে প্রতিবাদ করায় দাদী খুন, ধর্ষক আটক

Reporter Name / ৮৯ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মো: আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে নাতনিকে ধর্ষণের ঘটনা দেখে ফেলায় ও প্রতিবাদ করায় দাদীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন স্থানে সোমবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই স্থানে ৪ বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আবুল রবি দাস নামে এক বখাটে। পরে বিষয়টি দেখে ফেলেন ভিকটিমের দাদী ফুলবালী রবিদাস এবং প্রতিবাদ করেন। এ দেখা ও প্রতিবাদ করাটাই কাল হলো তার। তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ধর্ষক আবুল। পরে গুরুতর আহত দাদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতেই ফুলপুর সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিবুর রহমানের দিক নির্দেশনায় ও ওসি আব্দুল হাদির তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার সানোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে ভালুকার সিড স্টোর এলাকা থেকে ধর্ষক আবুলকে আটক করে ফুলপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের কন্যা রূপালী রানী রবিদাস ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত আবুলকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তাকে বুধবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা