• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

শায়খে বালিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন মুফতী মুহাম্মাদ আলী

Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মো. আব্দুল মান্নান :

শায়খে বালিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দা) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী মুহাম্মদুল্লাহ নির্বাচনি প্রচারণা শুরু করলেন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উত্তর ময়মনসিংহের  ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া  আশরাফুল উলুম বালিয়ায় যুহর নামাজ আদায়ান্তে শায়খে বালিয়া আল্লামা গিয়াছ উদ্দিন (রঃ) -এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা শুরু হয়।

এসময় তিনি জামিয়ার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উপস্থিত সবাইকে বক্তব্যে জানান ও তাদের সমর্থনসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় ময়মনসিংহ -৪ সদর আসনের এমপি প্রার্থী মুফতী মুশতাক আহমেদ ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, সহ- সভাপতি মাওলানা আবুল কাশেম, মাওলানা বেলায়েত, মাওলানা আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমদুল হক তামিম, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ, ময়মনসিংহ জেলা উত্তরের প্রচার সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসাইন, তারাকান্দা থানা শাখার সভাপতি হাফেজ আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান জিহাদী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা