• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

চলে গেলেন একজন পরোপকারী নির্লোভ সাংবাদিক নেতা

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মো. আব্দুল মান্নান :

আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক নেতা সাঈদুর রহমান রিমন (৫৪) ভাই আর নেই। তিনি আজ বুধবার (৩০ জুলাই) বিকাল ২টার দিকে গাজীপুরে সফররত অবস্থায়  হার্ট অ্যাটাক করে  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাকে প্রথমে সকাল ১১টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুরের  নরওয়ে বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান  থেকে গাজীপুরে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আফসোস! একজন নির্লোভ নিরহংকার সাংবাদিক নেতাকে আমরা হারালাম। রিমন ভাই দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ ছিলেন। এছাড়া বাংলানিউজ২৪ডটকমের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ ইনচার্জ ছিলেন। তিনি দৈনিক সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলা বাজার পত্রিকা, দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলাভূমি  পত্রিকায় কাজ করেছেন। দৈনিক বাংলাভূমি পত্রিকায় তিনি প্রধান সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) -এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ নেওয়ার জন্য রিমন ভাইকে শত পীড়াপীড়ি করলেও তিনি এতে রাজি হননি। তিনি এ পদ না নেওয়ায় শেষ পর্যন্ত কমিটিই হয়নি। পরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে জোরপূর্বক তাকে প্রধান উপদেষ্টা পদে রাখা হয়। তার নেতৃত্বে রাজনৈতিক লেজুড়বৃত্তিহীন নির্যাতিত সাংবাদিকদের নিয়ে ঢাকার অদূরে মুন্সিগঞ্জের মৈনাটঘাট এলাকায় পদ্মাপাড়ে সারা দেশের সাংবাদিকদের নিয়ে সংগঠনের লক্ষ্যে যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল আমি এতে অংশ নিয়েছিলাম।  জীবনের শেষ বয়সে এসে আন্তর্জাতিক পর্যায়ের এমন একজন সনামধন্য সত্যিকারের সাংবাদিক নেতার সুহবত পেয়েছিলাম। নেতা হিসেবে তাকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। মনে হয়েছিল তাকে সামনে নিয়ে নির্যাতিত সাংবাদিকদের অধিকার আদায়ে অনেক দূর এগুতে পারবো। কিন্তু এত তাড়াতাড়ি এরকম সংবাদ শুনতে হবে তা ধারণাও করিনি। সবই আল্লাহর ইচ্ছা। সততা, পদবিমুখ ন্যায়ের পক্ষে অনড় অবিচল পরের হক আদায়ে লাফিয়ে পড়া একজন দরদী সাংবাদিক নেতা ছিলেন রিমন ভাই। তার কাছে আমি ঋণী। আল্লাহ তায়ালা ভাইকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা