• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

বিশেষ করে শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ধূমপানকে সরাসরি ‘না’ বলতে হবে — ফুলপুর ইউএনও

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেছেন, ”বিশেষ করে শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ধূমপানকে সরাসরি ‘না’ বলতে হবে।” আজ সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী এক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, তামাক ও ধূমপানের কুফল থেকে সমাজ ও দেশকে রক্ষা করতে হলে তামাকদ্রব্য সেবন থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন প্রমুখ। কর্মশালায় ৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা