• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলপুরে জুয়া-মাদকসহ অপরাধ দমনে জনসচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ফুলপুরে বাশুয়া কবিরপুর মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ফুলপুর পৌরসভায় প্রায় ২ কোটি টাকার কাজ হচ্ছে, ই-জিপি টেন্ডার লটারি অনুষ্ঠিত বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা বিলাল বাওয়ার সুস্থতার জন্য দোয়া কামনা হালুয়াঘাটে পর্যটন কেন্দ্রে ভিউ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক ফুলপুরে ইয়াবাসহ আটক ২ ফুলপুরে বওলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নতুন ইউএনও বিদ্যুৎস্পৃষ্টে তারাকান্দায় যুবকের মৃত্যু ফুলপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

‘এ প্রতিষ্ঠানটি আগে থেকে এগিয়ে আছে, এটাকে আরও এগিয়ে নিব’

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ বলেছেন, এ প্রতিষ্ঠানটি আগে থেকে এগিয়ে আছে, এটাকে আরও এগিয়ে নিব, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমি আপনাদের প্রতিষ্ঠানে এসে পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে খুবই অভিভূত। আগে শুধু শুনতাম। আজ নিজে এসে সচক্ষে দেখলাম। দেখা যায় অনেক ক্রেস্ট, অনেক পুরষ্কার আপনারা নিয়ে এসেছেন। এ সুনাম ধরে রাখতে হবে। আর এজন্য আপনাদের মেহনত আরও বাড়াতে হবে। আপনারা শিক্ষার্থীদের পিছনে মেহনত করেন আমরা আপনাদের পিছনে মেহনত করবো। আপনাদের সুবিধা বাড়াতে চেষ্টা করবো। মনে রাখবেন, আমার দ্বারা জনগণের এক পয়সা খেয়ানত হবে না।

আমি শিক্ষাবান্ধব মানুষ। স্কুল কলেজ মাদরাসা যেটাই হোক আমি সকল প্রতিষ্ঠানের উন্নয়নের চেষ্টা করবো। আমার এলাকার প্রতিষ্ঠান সারা বাংলাদেশে যাতে সেরা হতে পারে সুনাম অর্জন করতে পারে এজন্য যা করার করবো, ইনশাআল্লাহ। আমি মাদরাসা শিক্ষিত বলে মাদরাসার প্রতি বেশি নজর দিব এমন নয় বরং এমপি হিসেবে সব প্রতিষ্ঠানই আমার। আমার কাছে সব প্রতিষ্ঠানই সমান। আমার ভাই গোলাম কিবরিয়া, তিনি বলেছেন। না বললেও আমার মাথায় আছে। আমি প্রতিটি প্রতিষ্ঠানে ভবন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করবো। এ প্রতিষ্ঠানটি আগে থেকে এগিয়ে আছে। এটাকে আরও এগিয়ে নিব। আগামী বছরের মধ্যে একটা ভবন এখানে দেওয়ার চেষ্টা করবো। আর জাতীয়করণও ইনশাআল্লাহ হয়ে যাবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শত্রুতা থাকবেই। শত্রুদের সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা কাজ করবো। আমি ধৈর্যের মধ্যে আছি। যারা ডিস্টার্ব করে আমি সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবো। আপনারা লক্ষ্য করবেন আমার সাথে সাধারণত নামাজী, দীনদার ও ইনসাফওয়ালা লোক চলে। তাদের দ্বারা আশা করি কোন বেইনসাফী হবে না। যদি এরকম কিছু হয় আমাকে জানাবেন আমি তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিব। আমাকে মানুষ হিসেবে বা এমপি হিসেবে কেউ অপছন্দ করে না। আমাকে অপছন্দ করার কারণ একটাই বিগত ১৭ বছর কোটা নিবারণের যে কাজটি ছিল সেটা আমার দ্বারা হবে না। আমি বিভিন্ন এমপি-মন্ত্রীদের নিকট থেকে আশ্বাস পেয়েছি। ইলেকশনের আগে আপনাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আশা তা পূরণ করতে পারবো। সবাই দোয়া করবেন। এ প্রতিষ্ঠানে আজ এসে এর প্রতি আমার ধ্যান ধারণা আরও বেড়ে গেছে। আমি আপনাদের সকল দাবি পূরণ করবো, ইনশাআল্লাহ।
এর আগে এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ কলেজ প্রাঙ্গণে গিয়ে পৌঁছলে অধ্যক্ষ রওশন আরা বেগমসহ কলেজের শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন, এমপির পিএস আরজুু আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী মোস্তাক আহমদ ফারুকী প্রমুখ।
এছাড়া কলেজের সহকারী অধ্যাপক খোরশেদুর রহমান তুলু, সহকারী অধ্যাপক হোসেন আলী, সহকারী অধ্যাপক লিলি বিলকিস রানা, সহকারী অধ্যাপক শাহিন আরা বেগম, সহকারী অধ্যাপক মকবুল হোসেন, সহকারী অধ্যাপক সাফায়েত জামিল, সহকারী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক শাহ হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক মোস্তাক আহমাদ, উপজেলা জামায়াতের আমীর অত্র কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া ও বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা