• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

‘আমার গ্রাম আমার ভালোবাসা’

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মোঃ মুখলেছুর রহমান :
আমার গ্রাম আমার কাছে সেরা। আমার শৈশব ও কৈশোরের পূরো সময়টিই কেটেছে আমার গ্রামে। আমি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোবিন্দ নগর গ্রামের কথা বলছি।

কত স্মৃতি কত মায়া জড়িয়ে আছে এ গ্রামের সাথে – তার কোন ইয়ত্তা নেই। গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে আমার ভালোবাসার যে দৃঢ় বন্ধন তৈরি হয়েছে তা ভাষায় ব্যক্ত করার সুযোগ নেই। আমার মনে হয় গ্রামবাসী আমাকে একটু বেশিই ভালো বাসে।

ভালোবাসার প্রাণপ্রিয় মানুষগুলোর সাথে দেখা করতে, তাদের খোঁজ খবর নিতে বাদ ফজর রওয়ানা দিলাম ঢাকা থেকে। যে মাসজিদটির খাদেম আমি, প্রথমেই গেলাম সেখানে। চলমান কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলাম। ‘মা’ কে দেখতে গেলাম বাড়িতে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সাথে সময় কাটালাম।

জুমার সালাতের উদ্দেশ্যে গেলাম মাসজিদে। গ্রামবাসী সহ বাইরের মুছুল্লীদের সমাগম লক্ষ্য করলাম।
বক্তব্য উপস্থাপন করলাম। সকলের অনুরোধে সালাতুল জুমু’আহর ইমামতি করলাম।

সমস্যাগ্রস্ত অনেকের কথা শুনলাম মনোযোগ দিয়ে। প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে মাসজিদ কমিটির সাধারণ সভায় সভাপতিত্ব করলাম। মাসজিদের উন্নয়ন কল্পে এবং মাসজিদ ভিত্তিক সমাজ বিনির্মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলাম।
মাঘরিবের সালাতের পর কয়েকজন মুরব্বিকে দেখতে গেলাম।

এরপর জীবন জীবিকা ও বিভিন্ন দায়িত্বের তাগিদে ভারাক্রান্ত অন্তরে রওয়ানা হলাম ঢাকার উদ্দেশ্যে।

*
১৪ মার্চ, ২০২৫, জুমাবার।
@followers @commenters


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা