মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে হেলডস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২ মার্চ) পহেলা রমজান বিকালে পৌর শহরে অসহায় দরিদ্রদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, সাংবাদিক নূরুল আমিন, নাজিম উদ্দিন, হেলডস ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সায়েম লিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।