• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

আজ ময়মনসিংহে আসছেন ড. মিজানুর রহমান আজহারি, আগের রাতেই মাঠে জায়গা দখলে নিতে ভক্তদের ভীড়

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আসছেন বিশ্ব নন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। এ উপলক্ষে আগের রাতেই মাঠে জায়গা নিতে ভীড় জমিয়েছেন ভক্তরা। ঐতিহাসিক এ মাঠে  আল ইসলাম ট্রাস্ট, ময়মনসিংহ (নং ১০৪২(৮) ৮৫/৮৬) আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন তিনি। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন কাতলাসেন কাদেরিয়া কামিল (এমএ) মাদরাসার প্রাক্তন হেড মুহাদ্দিস শায়খুল হাদীস ফাজেলে দেওবন্দ হাফেজ মাওলানা নূরুল ইসলাম দামাত বারাকাতুহুম। ঐতিহাসিক এ মাহফিলে আমন্ত্রিত মুফাসসিরীন হিসেবে আরও তাফসীর করবেন, এটিএন বাংলার আলোচক ও সোবহানবাগ মসজিদ মাদরাসা কমপ্লেক্স, ধানমন্ডি -এর খতীব শাইখ শাহ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তাফসীরকারক রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন, কুমিল্লার মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। এছাড়া আরও দেশ বরেণ্য আমন্ত্রিত উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন। মহিলাদের জন্য জিলা স্কুল মাঠে আলাদা ব্যবস্থা রয়েছে।

মাহফিলে যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার সকলের প্রতি শুভেচ্ছাসহ আহ্বান জানিয়েছেন।

* ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা