• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুর সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানালেন নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন নবগঠিত ফুলপুর পৌর বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মোস্তফা। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে আঞ্জুমান সুপার মার্কেটের পেছনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হলে ওই সভায় এক ফাঁকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

 

মাহবুবুর রহমান মোস্তফা বলেন, ‘৩০ বছর ধরে দল করি আমি। বয়সে আমি সবার ছোট। তারপরও দলডা আমার ৩০ বছরের উপরে অইয়া গেছে। আমার অভিজ্ঞতা থেকে দেখছি, ফুলপুরে কর্মরত সাংবাদিকরা প্রায় সবাই বিএনপি মাইন্ডেড।অনেক দিন ধইরা যেহেতু আমরা একসাথে চলি, আপনেরা একটু কষ্ট কইরা একটু ছাড় দিয়া সবকিছু ইয়া কইরা সবাই এক অইয়া যাওন যায় না? এইডা আমাদের দাবি আপনাদের কাছে।’ এর জবাবে সাংবাদিক তোফাজ্জল হোসেন বলেন, ‘এইডা সাংগঠনিক বিষয় তো! এইডা সাংগঠনিক বিষয়।’

এসময়  ইউএনওর সভাপতিত্বে পরিচালিত ‘ফুলপুর প্রেসক্লাব’-এর সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল বলেন, ‘আচ্ছা। এইডা সিদ্দিক (নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক) ভাই আছে, আমিনুল (নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক) আছে, তোমরা (নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব) আছ, উদ্যোগ নেও। উদ্যোগ নিলে আমরা এতে একমত। (একই নামে অর্থাৎ ‘ফুলপুর প্রেসক্লাব’ নামে পৃথক আরেকটি প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিনের দিকে ইঙ্গিত করে) কি কও, নাজিম উদ্দিন? এসময় নাজিম উদ্দিন ভাই বলেন, ‘হ, ঠিক আছে।’

এসময় নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খলিলুর রহমান, সিদ্দিকুর রহমান, মফিজুল ইসলাম অলী, মোস্তফা খান, ক্বারী সুলতান আহমদ, মিজান আকন্দ, নাজমুল হাসান রাজন, সেকান্দর আলী ও ইমনসহ অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা