• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে নতুন সংগঠনের যাত্রা শুরু

Reporter Name / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
সাংবাদিক হত্যা, সাংবাদিকের উপর হামলা, মামলা, নির্যাতন নিপীড়ন বন্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাংবাদিকদের প্রত্যক্ষ-পরোক্ষ কল্যাণ সাধনে সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ, জরুরি ও তাৎক্ষণিক সহায়তামূলক স্বল্প মেয়াদী লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়নসহ নানামুখী লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’ নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ১১ বার স্বর্ণপদক প্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক সাইদুর রহমান রিমনের ডাকে সাড়া দিয়ে ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে মিনি কক্সবাজার বলে খ্যাত পদ্মানদীর পাড়ে মৈনট ফেরিঘাট এলাকায় ১৮ ও ১৯ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাংবাদিক মিলনমেলায় ওই কমিটি ঘোষণা করা হয়।
প্রথম দিন সকাল ১১টার দিকে এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে স্বাগতঃ বক্তব্য রাখেন সাংবাদিক মিলনমেলার মূল উদ্যোক্তা অনুসন্ধানী সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক ক্রাইম রিপোর্টার দৈনিক দেশবাংলা সম্পাদক সাইদুর রহমান রিমন। তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠপর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন।
এর আগে বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মো. আব্দুল মান্নানের কুরআন তিলাওয়াত ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক গৌরাঙ্গ দেববাথ অপুর গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি।
১৯ অক্টোবর সমাপনী দিনে সারা দেশ থেকে আসা দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করান প্রথম আলোর বন্ধু সভা জাতীয় কমিটির সভাপতি দন্ত-স রওশন বা সাইদুজ্জামান রওশন। এরপর সর্বসম্মতভাবে একুশে টিভি ও জনকণ্ঠের সাংবাদিক এম রায়হানকে আহ্বায়ক ও সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তারা হলেন, আফজাল হোসেন, ভোলা (এনটিভি), শাহ আলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর, বিবাড়িয়া (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সারোয়ার আজাদ, (যুগান্তর), আজহারুল হক (প্রথম আলো), মো. কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়া দিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)।
সংগঠনের উপদেষ্টা হিসেবে সাংবাদিক সাইদুর রহমান রিমন, ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজের নাম ঘোষণা করা হয়। পরে সারা দেশ থেকে আগত আরও ৪০ জনকে আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য রাখা হয়। তারা হলেন, আয়্যান শর্মা (চট্টগ্রাম প্রতিদিন), দেবদাস মজুমদার, পিরোজপুর (কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি), তুহিন অরণ্য, মেহেরপুর (চ্যানেল ২৪ ও প্রতিদিনের বাংলাদেশ), কিরণ শর্মা, চট্টগ্রাম (ভোরের ডাক), গাজী মোবারক, নারায়ণগঞ্জ (কালের কণ্ঠ), জসিম উদ্দিন, কক্সবাজার (যুগান্তর), রকিবুজ্জামান, মাদারীপুর (একুশে টিভি), সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ (বাংলা ভিশন), ছাইদুর রহমান নাঈম, কটিয়াদি, কিশোরগঞ্জ (বার্তা ২৪), ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার (প্রতিদিনের বাংলাদেশ), আকবর হোসেন সোহাগ, নোয়াখালী (বাংলাদেশ প্রতিদিন), সামসুর রহমান, বাগেরহাট (আরটিভি), মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা (বাংলাদেশ প্রতিদিন), বিশ্বজিৎ পাল বাবু, বি.বাড়িয়া (কালের কণ্ঠ), হাসান আল মামুন, খাগড়াছড়ি (কালের প্রতিচ্ছবি), এম আলী হোসেন, চট্টগ্রাম (পূর্ব বাংলা), নওশাদ রানা সানভী, টাঙ্গাইল (মানবকণ্ঠ), সুমন চৌধুরী, ঢাকা (ভোরের পাতা), আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ (চ্যানেল এস), শহিদুল ইসলাম, নওগাঁ (বার্তা ২৪), পারভেজ মুন্না, সাভার, ঢাকা (ভোরের পাতা), মাহবুব খান বাবুল, সরাইল (মানবজমিন), আব্দুর রাহিম, বান্দরবান (জনকণ্ঠ), মুজিবুর রহমান দুলাল, লাকসাম, কুমিল্লা (কালের কণ্ঠ), মামুনুর রশীদ নোমানী, বরিশাল (দেশবাংলা), সোহেল রানা, মুক্তাগাছা (যুগান্তর), আমজাদ হোসেন সজল, বাঞ্ছারামপুর (সমকাল), সোহেল সর্দার, ভান্ডারিয়া (স্বাধীন বাংলা), আমিনুল ইসলাম আহাদ, বি.বাড়িয়া (মর্নিং অবজারভার), গিয়াস উদ্দিন, গৌরনদী (মাইটিভি), নাছির উদ্দিন পল্লব, দোহার, ঢাকা (দেশপত্র), রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি (আজকের পরিবর্তন), কামরুজ্জামান, সাভার (এটিএন নিউজ) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা (মর্নিং গ্লোরী, মাহবুব আলম, জয়দেবপুর (মাইটিভি), খালেকুজ্জামান পান্নু, পাবনা (প্রতিদিনের সংবাদ), মো. আব্দুল মান্নান, ফুলপুর, ময়মনসিংহ (বাংলাদেশ প্রতিদিন), রফিকুল ইসলাম কচি, ঢাকা (আজকের সংবাদ), জুয়েল খন্দকার, ঢাকা (রূপালী দেশ) ও হায়দার আলী বাবু, লালমনিরহাট (কালের কণ্ঠ, এনটিভি)।
আয়োজকরা জানান, আহ্বায়ক কমিটি ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

ছবি : এম রায়হান ও আলপনা বেগম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা