• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

হালুয়াঘাটে ইত্তেফাকের উদ্যোগে সীরাতুন্নবী (সা.), ঈদ পুনর্মিলনী ও উলামা ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার উদ্যোগে ‘সীরাতুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ শীর্ষক আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও নড়াইল উলামা ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে ১টা ২০ মিনিট পর্যন্ত ও যুহরের পর পুনরায় শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত এসব প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনাঈমের সঞ্চালনায় পূর্ব নড়াইল দাখিল মাদরাসা জামে মসজিদে আয়োজিত সভায় নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

হুজুর (স.)-এর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নড়াইলের কৃতি আলেম মাওলানা সাঈদুল ইসলাম, বাল্যকাল নিয়ে আলোচনা করেন মাওলানা শহীদুল ইসলাম, যৌবনকাল নিয়ে আলোচনা করেন ময়মনসিংহ গোপালনগর এমদাদীয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক এমফিল গবেষক নড়াইলের গর্ব হাফেজ মাওলানা মুহা. আব্দুল্লাহ, নবুয়ত প্রাপ্তি বিষয়ে খরমার কৃতি সন্তান মুফতী সাইম খান, মক্কা জীবন বিষয়ে মাওলানা আশরাফুল হক, মাদানী জীবন বিষয়ে হাফেজ মুশাররফ হুসাইন, দাওয়াতে তাবলীগ বিষয়ে মুফতী আজিজুল ইসলাম, সুন্নাতে রাসূল (স.) বিষয়ে মুফতী সিরাজুল ইসলাম, রাসূলের চরিত্র বিষয়ে হাফেজ মাওলানা নাজমুল হাসান,

বিদআতমুক্ত সমাজ গঠন বিষয়ে বাঘমারের কৃতি সন্তান  মাওলানা আব্দুল মুনাঈম, বিদায় হজ্ব বিষয়ে মাওলানা শাহাদাত হুসাইন, সমাজ উন্নয়নে রাসূলের ভূমিকা বিষয়ে পূর্ব নড়াইল গ্রামের কৃতি আলেম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ ও রাসূলের ওফাত বিষয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল হান্নান। সভাপতির বক্তব্যে মাওলানা মো. আব্দুল মান্নান উলামায়ে কেরামের দায়িত্ব, কর্তব্য, সমাজের মানুষের ঈমান পাহারা দেওয়া, ইখলাসের সাথে আমল করা, বিবাহ সাদীতে সুন্নাত প্রতিষ্ঠা করা, সুন্নাত অনুযায়ী মৃত ব্যক্তির দাফন কাফন করা,

কোন ব্যক্তি মারা গেলে তার মরদেহে ফুল দেওয়া ও ঢোল পিটিয়ে সাওয়াব রেসানি সংক্রান্ত ওরশ শরীফসহ বিভিন্ন বিদআতি কার্যক্রমকে সমাজ থেকে উৎখাত করতে ভূমিকা রাখা, অসহায়ের পাশে দাঁড়ানো, গাছ লাগানো, সড়ক সংস্কার, সীজনাল অনুদান প্রদান ও সর্বশেষ এলাকাবাসীসহ প্রতিটি মানুষ পরকালে যেরকম আলেমের উসীলায় নাজাত পেতে পারেন নিজেদেরকে সেরকম আলেম বনতে চেষ্টা করা বিষয়ে বক্তব্য রাখেন। এসময় হাফেজ শামীম, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন (সুরুজ), হাফেজ আবু ইউসুফ, মাওলানা ইলিয়াস, হাফেজ নূরুদ্দীন, মাওলানা আশরাফুজ্জামান, মাওলানা জিয়াউল হক, হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ আবু বকর সিদ্দিকসহ স্থানীয় উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে ‘নড়াইল উলামা ঐক্য পরিষদ’ নামে স্থানীয় পর্যায়ে আলেমদের যে সংগঠনটি ছিল, যার সভাপতি ছিলেন মাওলানা মো. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল মুনাঈম; সেই সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করতঃ নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ধারা বাজার ধানহাটা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদকে সভাপতি, হালুয়াঘাট গরুহাটা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক ও কুমুরিয়া জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

এই তিন পদে তিনজনের নাম ঘোষণা করেন, মাওলানা সাঈদুল ইসলাম, মাওলানা আব্দুল মুনাঈম ও মাওলানা আব্দুল মান্নান। পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সময় বেধে দেওয়া হয়।

সবশেষে মুনাজাত পরিচালনা করেন ফুলপুর শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক ইত্তেফাকুল উলামা ৮নং নড়াইল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মান্নান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা