মো. আব্দুল মান্নান :
পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা। ঈদানন্দ ভাগাভাগি করে নিতে শনিবার (১৫ জুন) বেলা ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত ৪৪ জন আউট সোর্সিং সদস্যকে এসব উপহার সামগ্রী দেওয়া হয়। উপহার সামগ্রী সদস্যদের হাতে তুলে দেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা ও চিনিসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রায়হানুল ইসলাম, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, ময়মনসিংহ সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পুলিশ সুপারের এ মহতি উদ্যোগ শুধু আউট সোর্সিং পুলিশ সদস্যদের মাঝে নয় বরং সংশ্লিষ্ট সকলের ঈদানন্দকে আরও বহুগুনে বর্ধিত করবে বলে আমাদের বিশ্বাস।