• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

ফুলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শেরপুর রোডস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা  চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম প্রমুখ।
মুনাজাত পরিচালনা করেন শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতীব দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান।
এসময় ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, মোকামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কাজিয়াকান্দা কামিল মাদরাসার শিক্ষক মতিউর রহমান বিএসসি ও নূরে আলম সিদ্দিকী আলমসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা