• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেলেন ফুলপুর ওসি মাহবুবুর রহমান

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেলেন ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান। আজ সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহে তাকে এ পুরষ্কার দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার হাতে পুরষ্কার তুলে দেন।

জানা যায়, ময়মনসিংহে আজ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চলতি ২০২৪ সনের মার্চ মাসে যারা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাদেরকে পুরষ্কৃত করা হয়েছে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান মার্চ মাসে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন। ওই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয়।

খবর নিয়ে জানা যায়, ওসি তার রুটিন কাজ হিসেবে জুয়া, মাদক নির্মূল, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ করাসহ নানা কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

রুটিন কাজের বাইরে তিনি নানা মানবিক কাজও আঞ্জাম দিয়ে যাচ্ছেন। দেখা গেছে, মধ্য রাতে বা বিভিন্ন সময় অসহায়, বোবা প্রতিবন্ধী বা হারিয়ে যাওয়া শিশু পাওয়া যায়। এদের কুড়িয়ে নিয়ে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের যথার্থ অভিভাবকের হাতে হস্তান্তর করার কাজটিও তিনি করে যাচ্ছেন। সবমিলিয়ে তিনি ভাল পারফরম্যান্স দিচ্ছেন বলে জানা গেছে। এ পুরস্কার পাওয়ায় ওসিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা