• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

আবারও ‘ফুলপুর পরিবার’-এর পক্ষ থেকে দুই টাকার ইফতার বিক্রি শুরু

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

আবারও ময়মনসিংহের ফুলপুর উপজেলার ‘ফুলপুর পরিবার’ নামে একটি মানবকল্যাণ মূলক সংগঠনের পক্ষ থেকে দুই টাকার ইফতার বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তারা এবার ওই ইফতার বিক্রি কার্যক্রম শুরু করেন।

 

 

গত বছরও রমজান মাসব্যাপী গরিবদের উদ্দেশ্যে তারা মাত্র দুই টাকা দিয়ে উন্নত মানের পেট ভর্তি ইফতার বিক্রি করেন। এবার রমজানের প্রথম ইফতার বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ফুলপুর পরিবারের তৌকির আহমেদ পান্না, রিয়াজুল ইসলাম, ইহতেশাম মুসাদ্দিক কিয়াস, জাহিদুল হক জুমন, নাসিম অন্তর, মিজানুর রহমান রানা, রাকিব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। তৌকির আহমেদ পান্না জানান, দুই টাকা দিয়ে প্রথম ইফতারটি আতিক মটরস-এর সৌজন্যে হয়েছে। পরবর্তী ইফতারেরও প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ পুরা মাসব্যাপী আমরা অসহায় ও গরিবদের সহযোগিতার লক্ষ্যে এ কার্যক্রম চালিয়ে যাবো।

 

মাসব্যাপী বিনামূল্যে পানি দিয়ে আমাদের পাশে থাকার জন্য এগিয়ে এসেছেন এমবিট ওয়ার্কিং। তিনিসহ যারা আমাদের এ কাজে বিভিন্নভাবে উৎসাহ যোগাচ্ছেন সবার প্রতিই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা