• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

দীর্ঘ ২১ বছর পর ফুলপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বদলি, নতুন কর্মকর্তা শামছুল হক জোয়ারদার

Reporter Name / ২৩৬ Time View
Update : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

দীর্ঘ ২১ বছর পর বদলি হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বশার ভূঁঞা। ২০০২ সনের ১৮ মার্চ ফুলপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন তিনি। এবার চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি প্রশাসনিক কাজের সুবিধার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব- ০১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বদলি করা হয়।
তার পরবর্তী কর্মস্থল নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায়। সেখানে রবিবার (৩ মার্চ) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করবেন।
আর তার স্থলে ফুলপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করছেন মো. শামছুল হক জোয়ারদার। শামছুল হক জোয়ারদার এর আগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদের উভয়ের জন্যই শুভ কামনা জানানো হচ্ছে।

* ছবি : আবুল বশার ভূঁঞা। নিউজের ভেতরে বক্তব্য রাখা অবস্থায় শামছুল হক জোয়ারদার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা