• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
হালুয়াঘাটে প্রবীণ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান আর নেই, জানাজা শুক্রবার ফুলপুরে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধরপাকড়, তিন দিনে গ্রেফতার ১১ আশ্রয়হীন নজরুলের জীবন : সরকারি সহায়তার আওতায় আনার দাবি হ্যাচারি ও খামার মালিকদের মাঝে পোনা বিতরণ করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ময়মনসিংহ উত্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ নির্মাণের দাবিতে রেলমন্ত্রীকে ডিও দিলেন প্রিন্স ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মাদরাসার ছাত্র আব্দুর রহমান, অভিনন্দন ২৭ জুন ১১ দলীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অবশেষে শিক্ষক হাজিরা খাতায় নামের ক্রম ফিরে পেলেন নাছরীন ম্যাডাম ময়মনসিংহ-শেরপুর রেললাইন তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট হয়ে নির্মাণের দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ-শেরপুর রেললাইন তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট হয়ে নির্মাণের দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল মান্নান / ২২৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ময়মনসিংহ-শেরপুর রেললাইন তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট হয়ে নির্মাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার আঞ্জুমান সুপার মার্কেটের নিচতলায় এ সভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা আলহাজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি ও সাবেক সেনা সদস্য মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ইমাম, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


সভায় স্বাগত বক্তব্য দেন আলহাজ সিদ্দিকুর রহমান। পরে বক্তব্য রাখেন আবুল হাসান মানিক, বদরুল, নুরুল আমিন, মোঃ আব্দুল মান্নান, সোলায়মান খোকন, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মুফতি ইখলাস উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, কামরুজ্জামান রনি, ইসলাম উদ্দিন, মাওলানা আবু নাঈম, মোশাররফ হোসেন, আশিকুর রহমান, সাবেক মেয়র আমিনুল হক, মাওলানা আনিসুর রহমান, একেএম সিরাজুল হক, গোলাম কিবরিয়া, নাজিম উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, ময়মনসিংহ-শেরপুর রেললাইন প্রকল্পটি তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট হয়ে বাস্তবায়িত হলে বৃহত্তর অঞ্চলের লাখো মানুষ সরাসরি উপকৃত হবে। এজন্য এ দাবিকে গণদাবিতে পরিণত করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আবুল হাসান মানিক জানান, শেরপুরে রেললাইন নির্মাণের বিষয়টি ইতোমধ্যে একনেক সভায় অনুমোদন পেয়েছে। তবে রুট নির্ধারণের ক্ষেত্রে তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাটকে অন্তর্ভুক্ত করার দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে।


সাংবাদিক নুরুল আমিন বলেন, “এটি কোনো একক দলের কর্মসূচি নয়, বরং ফুলপুরের স্বার্থে সর্বদলীয় উদ্যোগ। শেরপুরে গ্যাস গেছে, কিন্তু ফুলপুর বঞ্চিত হয়েছে। রেললাইনও যদি অন্য পথে যায়, তাহলে এ অঞ্চলের মানুষ আবারও পিছিয়ে পড়বে।” তিনি রেললাইন, গ্যাস সংযোগ এবং ফুলপুরকে জেলা ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

মোঃ আব্দুল মান্নান বলেন, দাবি আদায়ে তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাটের শীর্ষ নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। প্রয়োজনে তিন উপজেলা জুড়ে দীর্ঘ মানববন্ধনসহ ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে।
সভায় মানববন্ধন আয়োজন, গণসচেতনতা বৃদ্ধি, মসজিদ-মাদরাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, গঠনমূলক এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পরিচালিত।


সমাপনী বক্তব্যে আলহাজ সিদ্দিকুর রহমান বলেন, হালুয়াঘাট ও ফুলপুর-তারাকান্দার সংসদ সদস্যরা ইতোমধ্যে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন, যা অত্যন্ত ইতিবাচক। তবে দাবি আদায়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট মহলকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, “আমরা গঠনমূলক আন্দোলন করবো, কোনো তিক্ততা সৃষ্টি করবো না। সবাইকে সঙ্গে নিয়েই এ দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাবো।”
সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনকে আশপাশের উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি আগামী সোমবার একই স্থানে পুনরায় সভা করে কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ ও গণমুখী আন্দোলনের মাধ্যমে ময়মনসিংহ-শেরপুর রেললাইন তারাকান্দা, ফুলপুর ও হালুয়াঘাট হয়ে নির্মাণের দাবি বাস্তবায়ন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা