অনলাইন ডেস্ক :
নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) -এর দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনা শহরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সহসভাপতি মাওলানা তাবারাকুল্লাহ আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
দায়িত্বশীল সভায় ঢাকায় ২৪ এপ্রিল গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।