• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ব্রুনেই রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম সাদ:
ব্রুনেই রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সৌজন্য সাক্ষাৎ করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক জোরদারের বিষয়ে ঢাকায় ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমানের সাথে রবিবার (১ মার্চ) গঠনমূলক আলোচনা করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এসময় একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ ও ব্রুনেইর মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।

বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়। এ প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, “ব্রুনেই একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের ইসলামিক সংগঠনসমূহের সম্পর্ক আরও গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প, দাওয়াহ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর হতে পারে। উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।

এর আগে আমিরে মজলিস আল্লামা মামুনুল হক ঢাকায় ব্রুনেই দারুসসালাম হাইকমিশনে গিয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, আমিরে মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং ব্রুনেই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হাজী রোজাইমি উপস্থিত ছিলেন।

* অনলাইন থেকে সংগৃহীত।
বার্তা প্রেরক :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের প্রেস সচিব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা