• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

নির্বাচনি ডিউটি করে ফেরা হলো না সার্জেন্ট রেজাউলের, ফুলপুর সড়কে তিনিসহ নিহত ২

Reporter Name / ৭০ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ আব্দুল মান্নান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিউটি সম্পন্ন করে আর বাড়ি ফেরা হলো না সার্জেন্ট রেজাউলের। ময়মনসিংহের ফুলপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনিসহ ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ২০ জন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলা বিদ্যুৎ অফিস সংলগ্ন কাকলী রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে ফুলপুরে দায়িত্ব পালন করতে এসেছিলেন সেনাবাহিনীর একটি টিম। তারা ফুলপুর খাদ্য গুদাম ও ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আনন্দ স্কুলে অস্থায়ী ক্যাম্পে থাকতেন। সেখান থেকে মালামালসহ আজ তারা ময়মনসিংহে আর্মি ক্যাম্পে ফিরছিলেন। মালামাল বহনকারী ট্রাকটি ড্রাইভ করছিলেন সার্জেন্ট শেখ রেজাউল করিম। তার সাথে ছিলেন সার্জেন্ট পার্থ।

তারা তাদের পথ ধরেই যাচ্ছিলেন। হঠাৎ ঢাকা থেকে শেরপুরের শ্রীবর্দীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১২- ৪৭৬৪) বেপরোয়া গতিতে বাম সাইড থেকে ডান সাইডে সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে আর্মির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সার্জেন্ট শেখ রেজাউল করিম ও বাস চালক সাজেদুল ইসলাম (বিসু)। গাড়ির এত গতি ছিল যে, দুটি গাড়িরই সামনের অংশ ভেঙে মুচড়ে যায়। এসময় ফুলপুর আর্মির ক্যাম্প প্রধান মেজর সাইফ ও তার টিমের সদস্যরাও পাশাপাশি গাড়িতে ছিলেন। পরে উনার নেতৃত্বে উদ্ধার কাজে অংশ নেন সেনাসদস্যরা। এছাড়া খবর পেয়ে দ্রুত ফুলপুর থানা পুলিশ, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান, ফুলপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটারগণ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন এবং উদ্ধার কাজে অংশ নেন। এসময় উভয় পাশের যানবাহন ও পথচারীরা জ্যামে আটকা পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে তাদের যাতায়াত পথ ক্লিয়ার করে দেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শনশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ মাহমুদ জয়ের নিকট জানতে চাইলে তিনি বলেন, তাদের হাসপাতালে দুপুর ১২টা পর্যন্ত ১৯ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ১১ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন আর গুরুতর ৮জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আরেকজন অর্থাৎ বাস চালকের ডেড বডি তখন হাসপাতালে ছিল। এছাড়া নিহত ও আহত আর্মি সদস্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন- আর্মির ট্রাক বা পিক-আপ চালক সার্জেন্ট শেখ রেজাউল করিম আর বাস চালক শেরপুর সদর উপজেলার কানশাখোলা গ্রামের হানিফ ড্রাইভারের পুত্র সাজেদুল ইসলাম (বিসু)।
এছাড়া আহত কয়েকজন হলেন- আর্মির সার্জেন্ট পার্থ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে হালুয়াঘাটের সাকুয়াই ইউনিয়নের ফইন্যা চেয়ারম্যান বাড়ির দেলোয়ার হোসেন ও রেহানা আখতারের শিশু কন্যা সারা (১১), নালিতাবাড়িতে ব্যাংকিং কাজে গমনকারী মাওনার বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর আলীর স্ত্রী আছিয়া, পুত্র আবুল বাশার ও কন্যা আকলিমা খাতুন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রিজিওনাল ম্যানেজার গাইবান্ধা গোবিন্দগঞ্জের নাজমুল হুসাইন, একই কোম্পানির টেরিটোরি ম্যানেজার রংপুরের হারাগাছার বাবুল হোসেন প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর আর্মি ক্যাম্প প্রধান মেজর সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পিকআপ ভ্যানের চালক সার্জেন্ট শেখ রেজাউল করিম ঘটনাস্থলে মারা গেছেন আর আহত সার্জেন্ট পার্থ গাড়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুজন মারা গেছেন। আর আহত হয়েছেন ১৮ থেকে ২০ জন। প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত ফায়ার ফাইটার শাহজাহানও আহত হয়েছেন। সেনাবাহিনীর ট্রাকটি তারা নিয়ে গেছেন আর বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। ফুলপুর থানার ওসি রাশেদুল হাসানও প্রায় একই কথা বলেন। তিনি বলেন, মোট দুজন মারা গেছেন। তাদের লাশ দুটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা